আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঘুষ ছাড়া মেলে না অধিগ্রহণের বিল, গাজীপুরে সরকারি অফিসে চরম ভোগান্তি দীপাবলির আগেই নাজেহাল দিল্লির বাতাস, আতশবাজির ওপর নিষেধাজ্ঞা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা ডিসেম্বরে নির্ধারণ হবে পোশাক শ্রমিকদের নতুন মজুরি নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে বার্সেলোনার জয় শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা বিশ্বাস করি না: জাহেদ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাপাসিয়া সদরে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা
ad728

আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে কাপাসিয়া সদরে চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026
  • সংবাদটি দেখেছেন: 390
ছবির ক্যাপশন :

নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৯ নম্বর কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সোহরাব হোসেন। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রকাশিত নির্বাচনী অঙ্গীকারে সুশাসন নিশ্চিতকরণ, সরকারি বরাদ্দের ন্যায্য বণ্টন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। কাপাসিয়া সদর ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ ও স্বনির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে তাঁর অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়েছে যে, জন্মনিবন্ধন, মৃত্যু ও ওয়ারিশান সনদ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদান করা হবে, যাতে সাধারণ মানুষকে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তারুণ্য ও সমাজকল্যাণমূলক ভাবনায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দিয়েছেন মোঃ সোহরাব হোসেন। অবকাঠামোগত উন্নয়নে সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং ইউনিয়নের বর্জ্য নির্দিষ্ট স্থানে অপসারণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁর।

স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার প্রসারে তাঁর পরিকল্পনাগুলো বিশেষভাবে প্রশংসিত হচ্ছে। কাপাসিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, দ্রুততম সময়ে ট্রেড লাইসেন্স সরবরাহ এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এছাড়া অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর বিষয়টিও তাঁর নির্বাচনী অঙ্গীকারের অন্তর্ভুক্ত রয়েছে।

মোঃ সোহরাব হোসেন বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে জনসেবাকে প্রাধান্য দিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই আমার প্রধান ব্রত। এই লক্ষ্য বাস্তবায়নে আমি কাপাসিয়া সদর ইউনিয়নের সর্বস্তরের মুরুব্বি, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728