কঠিন ও সংকটাপন্ন সময়ে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি ও মানবিক সহযোগিতা এবং সঠিক পরামর্শ দেওয়ায় বান্দরবানের লামা উপজেলার দুই আইনজীবীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক মোহাম্মদ সুমন। এই দুই মানবিক আইনজীবী হলেন— অ্যাডভোকেট জাহাঙ্গীর এবং অ্যাডভোকেট আরিফ।
কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক মোহাম্মদ সুমন বলেন, "বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করা একটি মহৎ মানবিক কাজ। বিশেষ করে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা যখন নানা সামাজিক ও আইনি জটিলতার মুখোমুখি হন, তখন তাঁদের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও উল্লেখ করেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর ও অ্যাডভোকেট আরিফের আন্তরিক সহযোগিতা এবং মূল্যবান আইনি পরামর্শ তাঁর পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য তিনি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই সহযোগিতার নজির টেনে সাংবাদিক মোহাম্মদ সুমন লামা উপজেলার স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিত্তশালী ব্যক্তিদের প্রতি একটি বিশেষ আহ্বান জানান। তিনি সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র ও আকস্মিক বিপদগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন।
পরিশেষে, সাংবাদিক সুমন মানবতার সেবায় নিয়োজিত এই দুই আইনজীবী— অ্যাডভোকেট জাহাঙ্গীর ও অ্যাডভোকেট আরিফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড