আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 26
ছবির ক্যাপশন :

ভবিষ্যতে দেশে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ জন্য রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন। লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে পৌঁছাতে হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

গণতন্ত্র সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।

সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনায় বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠাসহ অন্যান্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে আলোচনা করতে হবে। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে।

তিনি আরও বলেন, ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728