চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের চুনতি বিটের বান্ধা খোলা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদ করে ১৫ শতক বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ।
বনভূমি দখলমুক্ত করা এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনভূমির সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত রাখার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বনভূমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..