আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

বদলি হয়েও ডলুছড়ি রেঞ্জ ছাড়েননি আনোয়ার, বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 30
ছবির ক্যাপশন :

লামা বান্দরবান প্রতিনিধিঃবান্দরবানের লামা বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জের স্টাফ মো. আনোয়ারের বিরুদ্ধে চূড়ান্ত বদলির আদেশ জারির পরও দায়িত্ব না ছেড়ে বেপরোয়া অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের ছত্রছায়ায় একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে স্থানীয় কাঠ ব্যবসায়ী, করাতকল ও ডিপো থেকে এই চাঁদাবাজি চালানো হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
বদলি আদেশ অমান্য:

স্থানীয় সূত্রে জানা গেছে, ডলুছড়ি রেঞ্জে যোগদানের মাত্র দুই মাসের মাথায় মো. আনোয়ারকে প্রথমে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগে (কোস্টাল ফরেস্ট ডিভিশন) বদলি করা হয়। পরবর্তীতে প্রধান বন সংরক্ষকের (সিএফ) আদেশে তাকে চূড়ান্তভাবে ময়মনসিংহে বদলি করা হয়। কিন্তু এই আদেশ জারির পরও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে আইন বহির্ভূতভাবে ডলুছড়ির দায়িত্ব আঁকড়ে ধরে আছেন।
টাকা আদায়ের সিন্ডিকেট ও হয়রানি: কাঠ ব্যবসায়ীদের অভিযোগ, আনোয়ারের বদলির আদেশ হওয়ার পর থেকে এই চক্রটির অর্থ আদায়ের তৎপরতা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রেঞ্জ কর্মকর্তা আলতাফকে ঘিরে গড়ে ওঠা এই সিন্ডিকেটটি মাঠপর্যায়ে নিয়মিত মোটা অঙ্কের টাকা তুলছে। তিনটি ইউনিয়নের বিভিন্ন করাতকল ও কাঠের ডিপো থেকে এই অবৈধ লেনদেন ও হয়রানি করা হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে।

আইনগত ব্যবস্থার দাবি:
সরকারি আদেশ অমান্য করে কর্মস্থলে বহাল থাকা এবং ব্যবসায়ীদের হয়রানি করার বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728