আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসে চরম অনিয়ম: সরকারের কোটি টাকার রাজস্ব হানির শঙ্কা

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026
  • সংবাদটি দেখেছেন: 162
ছবির ক্যাপশন :

​নাহিদ হাসান শান্ত, কাপাসিয়া গাজীপুর: ​গাজীপুরের কাপাসিয়া উপজেলা (ভূমি) অফিসে ঘুষ-দুর্নীতির রাজত্ব চলছে। দীর্ঘদিন ধরে এসব চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সেবাপ্রার্থী জনসাধারণের হয়রানি ও ভোগান্তি বাড়ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির মাহবুব ও শিবলু দ্বয়ের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, দালালা নির্ভরতা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে।

 দীর্ঘ ৭-৮ বছর ধরে একই অফিসে কর্মরত এই কর্মচারীর কারণে সাধারণ মানুষ ভূমি সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সাথে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​অনুসন্ধানে দেখা যায়, দীর্ঘদিন ধরে নাজির মাহবুবকে ঘিরে একটি প্রভাবশালী দালাল চক্র গড়ে ওঠে। তবে সাবেক সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক বিগত এক বছর পূর্বে দায়িত্ব নেওয়ার পর তার কঠোর পদক্ষেপে সেই সিন্ডিকেট নিষ্ক্রিয় হয়ে পড়ে। সেসময় ভূমি অফিসে শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু সম্প্রতি উক্ত কর্মকর্তার বদলির পর সেই পুরোনো সক্রিয় দালাল চক্র ফের মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় সাধারণ সেবাগ্রহীতারা।

​জনস্বার্থ রক্ষা এবং সরকারের রাজস্ব সুরক্ষায় দুর্নীতিগ্রস্ত ও বিতর্কিত নাজির মাহবুবকে অবিলম্বে অন্যত্রে বদলি ও তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহল।

​এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, "সাবেক কর্মকর্তা নাহিদুল হক অত্যন্ত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে গেছেন। নতুন যিনি আসছেন, তিনিও সেই ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রেখে সেবা প্রদান নিশ্চিত করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

​এদিকে, মাঠপর্যায়ে সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং রাজস্ব ফাঁকি বন্ধে প্রকাশিত সংবাদ ও তথ্যের ভিত্তিতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অনিয়মে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং সৎ ও জনবান্ধব কর্মকর্তাদের মূল্যায়নের মাধ্যমে ভূমি সেবাকে দালালমুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন কাপাসিয়াবাসী।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728