এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। এর মধ্যে সন্তোষপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেন মোফা ব্যাপারি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিনরাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি তার নির্বাচনী এলাকা ধনি গাগলা, ছিলাখানা, বোর্ডেরহাট, আমতলা বাজার, তালেবের হাট, গাগলা বাজার, সন্তোষপুর, নিলুর খামার ও গোপালপুরসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন হাটে-মাঠে-ঘাটে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর রাতে সন্তোষপুর ইউনিয়নের আমতলা বাজার সংলগ্ন উত্তমখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমতলা বাজার যুব সমাজের উদ্যোগে "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মোফাজ্জল হোসেন মোফা ব্যাপারি অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার বার্তা নিয়ে নির্বাচনী বক্তব্য তুলে ধরেন।
প্রিন্ট করুন ফটো কার্ড