নিজস্ব প্রতিবেদক, চকরিয়া (কক্সবাজার):"রাজনীতির প্রকৃত শক্তি কোনো ব্যক্তির অনুগ্রহে নয়, বরং সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসে।"—মোহাম্মদ সাইফুল ইসলামের এই বাণীর বাস্তব প্রতিফলন যেন দেখা যাচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনী মাঠে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বমু বিলছড়ি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল মোতালেব পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। অতীতে সফলতার সাথে ৩ থেকে ৪ বার এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় এলাকার সাধারণ মানুষের মাঝে তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনীতি এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করায় এলাকার ভোটার ও জন সাধারণের মাঝে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া।
আসন্ন নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় তাঁর অবস্থান এবং জনসমর্থন বহুলাংশে এগিয়ে রয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
জনগণের ভালোবাসার কথা উল্লেখ করে সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মোতালেব বলেন, "আমার জনগণই আমার শক্তি, তারাই সবসময় আমার পাশে ছিল এবং থাকবে। আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা কেমন, তা আমার ইউনিয়নের অসহায়, গরিব ও দুঃখী মানুষেরা বললেই বুঝতে পারবেন। বিগত দিনে দায়িত্ব পালনকালে যদি আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন বা কোনো ভুলত্রুটি হয়ে থাকে, তবে দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।"
উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবা এবং সুদীর্ঘদিনের সুসম্পর্কের কারণে বমু বিলছড়ি ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে এবারও আব্দুল মোতালেব এক অপ্রতিরোধ্য ও আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।
প্রিন্ট করুন ফটো কার্ড