ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর
এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত
সম্প্রসারণ করা হচ্ছে। আগামী
সোমবার (২৬ অক্টোবর) রাত
৮টা থেকে ঢাকা-কক্সবাজার
রুটে ট্রেনটি চলাচল শুরু করবে।
শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ওই দিন
সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের
কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।