আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

দাওয়াতপত্রে ১১টা, অনুষ্ঠান শুরু ১০টায়: জুড়ীতে সময়সূচির ব্যত্যয়

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 41
ছবির ক্যাপশন :

জালালুর রহমান, মৌলভীবাজার:মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচির আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের সময় সকাল ১১টা উল্লেখ করা হলেও বাস্তবে তা নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে, সকাল ১০টাতেই শুরু হয়ে যায়। এর ফলে আয়োজকদের সমন্বয় ও সময়সূচির বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষ।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ এবং স্কাউটস কমিশনার ও রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ।

সকালে জুড়ী শিশু পার্ক থেকে সচেতনতামূলক একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন।

তবে ডেঙ্গু প্রতিরোধের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির শুরুতেই সময়সূচির এই ব্যত্যয় নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আমন্ত্রণপত্রে প্রদত্ত সময়ের চেয়ে এক ঘণ্টা আগেই অনুষ্ঠান শুরু করে দেওয়ায় অনেক আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিতে পড়েন। জনসচেতনতামূলক যেকোনো আয়োজনে আয়োজকদের মধ্যে যথাযথ সমন্বয় রাখা এবং সময়সূচি সঠিকভাবে মেনে চলার তাগিদ দিয়েছেন ক্ষুব্ধ আমন্ত্রিতরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728