আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে দুই নারীকে বেধড়ক মারধর

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026
  • সংবাদটি দেখেছেন: 19
ছবির ক্যাপশন :

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার ছিনতাই ও দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রোকিয়া আক্তারকে (৪৪) উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগকারী রোকিয়া আক্তারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে মহাসিন প্রধান (৩২), রাকিব (২৫), মামুন (২৭) ও অজ্ঞাতনামা ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা রোকিয়া ও তাঁর ছোট বোন লাভলী আক্তারকে (৩৫) মারধর করেন।  একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করায় রোকিয়ার ডান কাঁধে গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রোকিয়ার অভিযোগ, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ও টিনের বেড়া ভাঙচুর করে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি করেন। এ সময় তাঁর বোনের গলায় থাকা প্রায় আধা ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়া হয় বলেও তিনি দাবি করেন।

পরে স্থানীয় লোকজন আহত দুই নারীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর রোকিয়াকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728