আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

নি:স্বর্গ গীরিদেশ

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026
  • সংবাদটি দেখেছেন: 97
ছবির ক্যাপশন :

“” নি:স্বর্গ গীরিদেশ””
—————।  ————- ———
              আবদুল লতিফ জনি-
           <<<<<<<~>>>>>>
পাহাড়, নদী, ঝর্না ঘিরে তিন পার্বত্য জেলা;-
‘প্রকৃতিটা’ করছে সেথায়  অপার রুপের খেলা।।

খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবান;-
মুগ্ধ দেখে রুপের বাহার, স্নিগ্ধ জীবন প্রান।।

তাজিংডং, কেওক্রাডং, চিম্বুক,সাফাহাপং এর চুড়ায়;-
মেঘের রানী জড়িয়ে ধরে মনের জ্বালা জুড়ায়।।

ক্লান্ত পথিক থমকে দাড়ায় আলুটিলা বটমূলে;-
হৃদয় পাগল প্রেমিক খুঁজে চেঙ্গী নদীর কুলে।।

চাকমা, ত্রিপুরা, পাংখোয়া, লুসাই ,মারমা, মুরং, চাক;-
বোম,তংচঙ্গা,খুমী, খেয়াং , অসমীয় ,কুকিরা সুখে থাক।।

মানব সৃষ্ট কাপ্তাই লেকের বিশাল জলাধার;-
 ‘গুইমারাতে ‘ গাছ ভেঙ্গে যায় আম, কাঁঠালের ভার।।

পাহাড় ঢালে বসত ভিটায়  নানা জাতির বাস;-
কারো হাতে খুন্তি ,কুড়াল , কেউবা খেলে তাস।।

সহজ সরল  মানুষগুলো মন যে তাদের ভালো;-
কাপ্তাই লেকের ‘জলবিদ্যুৎ’ করছে দেশে আলো।।

“বোমাং”-“মং”-চাকমা”-রাজার রাজমুকুটের নামে;-
সকল জাতীর সুখের ঐক্য ,ব্যস্থ কর্মে কামে।।

রাজা, প্রজা মিলে মিশে একটি পরিবার;-
বছর শেষে রাজা বসে হিসাব মিলাবার।।

রাজপূন্যাতে, হয় যে “ মেলা “জমে ভিশন ভিড়;-
লতা, পাতার, কুড়ে ঘরেই সবার  সুখের নীড়।।

পাহাড়ী, বাঙ্গালী, মুসলিম,হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান:-
সবাই মিলে বাংলাদেশী -একই জন্মস্থান ।।

মানিকছড়ি, মহালছড়ী, লক্ষীছড়ি , বরকল;-
মাছের ডিমে ভরছে দু-কুল ‘হালদা’ নদীর জল।।

বিলাইছড়ি, জুড়াছড়ি, কাউখালী, লংগদু;-
মাইনী নদীর নৌকায় হাঁসে ননিয়ার চড়ার, বধু।।

লামা, রুমা, রোয়াংছড়ি,থানছি, আলীকদম;-
নাইক্ষ্যংছড়ি, আন্দারমানিক হাঁটতে পুরায় দম।।

রাজস্থলী, রামগড়, পানছড়ি, দীঘিনালা;-
মাটিরাঙ্গার ললনারা ফাটায় গানের গলা।।

কর্নফুলীর স্বচ্ছ জলে দুলছে নৌকার পালে;-
মাতামুহুরী, বাকখালী,সাঙ্গু নদীর ঢালে।।

বাঘ, ভালুক, হাতী ,গয়াল , হরিন,ময়না পাখি;-
ইতিহাসের পাতায়, এখন করছে ডাকাডাকি।।

একটি দুটি হাতী, কিংবা ক্ষুদ্র  গ্যাচো বাঘ;
হঠাৎ যদিও দেখা মিলে, বাড়ায় মানব রাগ।।

 বিরান হলো , গর্জন, সেগুন ,বেত আর বাঁশের বন;-
কেঁদে মরে শূন্য পাহাড় উজাড় করে মন।।

চোরা কাঠের লোভের ফলে বন হলো ছারখার;-
পাহাড় কেটে ইটা পোড়ায়, দোজখের কারবার।।

এমনি ভাবে ধ্বংস হলো স্বর্গসম দেশে;-
সৃষ্টিকর্তাই ধরবে একদিন  সকল কর্ম শেষে।।
————————
————————-
তারিখ- ১৩ই জুন, ২০২০ইং ।
শনিবার।
নিকেতন- গুলশান -১।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728