আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

লামায় নিষেধাজ্ঞা অমান্য করে রিসোর্ট পরিচালনার অভিযোগ

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 59
ছবির ক্যাপশন :

লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় ‘মাতামুহুরি রিভার সাইড রিসোর্ট’ পরিচালনা নিয়ে নানাবিধ অনিয়ম ও গুরুতর অভিযোগ উঠেছে। প্রশাসনের কোনো বৈধ অনুমতি না থাকা সত্ত্বেও সরকারি বন্ধের নির্দেশনা অমান্য করে রিসোর্টটির কার্যক্রম অব্যাহত রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

অভিযোগে জানা যায়, উক্ত রিসোর্টটিকে কেন্দ্র করে সম্প্রতি একটি নারী কেলেঙ্কারির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ ইতিপূর্বে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মামলার ১ নম্বর আসামি ও রিসোর্ট পরিচালক রাসেত জামিনে মুক্তি পেয়ে আবারও প্রশাসনিক নির্দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিসোর্টের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীরা অভিযোগ করেন। এছাড়া অজ্ঞাতনামা ব্যক্তিদের দিয়েও আড়ালে রিসোর্টটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। আইনি জটিলতা ও প্রশাসনিক ব্যবস্থা থেকে বাঁচতে বর্তমানে রিসোর্টটির নাম পরিবর্তন করে নতুন কৌশলে তা সচল রাখার পাঁয়তারা চলছে বলেও দাবি করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, রিসোর্টটি বন্ধের জন্য প্রশাসনিক যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা প্রকৃতপক্ষে মাঠে কার্যকর করা হয়েছে কিনা তা কঠোরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। একই সাথে রিসোর্টটির বৈধ লাইসেন্স, পরিবেশগত ও প্রশাসনিক ছাড়পত্র রয়েছে কিনা এবং সংশ্লিষ্ট মামলার বর্তমান আপডেট যাচাই করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উক্ত মামলার অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

অন্যদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “উক্ত রিসোর্টের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকলে আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উক্ত রিসোর্টটির বৈধতা যাচাই, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সার্বিক অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য লামা উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকার সচেতন জনগণ।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728