আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পেসত্রয়ীকে বিশ্রামে রেখে ইংল্যান্ডের বিপক্ষে অজিদের দল ঘোষণা দুই দশক পর সোমালিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু উগান্ডার ভারত মহাসাগরে চীনের প্রভাব ঠেকাতে ভারত-অস্ট্রেলিয়ার নতুন উদ্যোগ ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানা ছুটি ঘোষণা জুড়ীতে শহীদ জিয়ার স্মরণে ৩২ দলের প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন সনদ জালিয়াতির অভিযোগ মাথায় নিয়ে প্রধান শিক্ষক থেকে পদাবনতি, তবুও ব্যাংকের সভাপতি হাবিবুর রহমান! বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ নিরাপদ করতে হবে : প্রাণিসম্পদমন্ত্রী অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার শ্রমিক আন্দোলন: ৮০ কারখানায় ছুটি ঘোষণা কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ad728

বান্দরবানের লামায় বজ্রপাতে স্কুলদপ্তরি ও মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রতিবেদকের তথ্য : দৈনিক প্রথম বাংলা
  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নে পৃথক বজ্রপাতে এক স্কুলদপ্তরি ও এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ার খিয়াং চি মারমার ছেলে মং প্রু মারমা (৪০) এবং ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা পূর্বপাড়া এলাকার মোহাম্মদ ছাদেকের ছেলে মোহাম্মদ সজিব (১১)। মং প্রু মারমা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ছিলেন এবং শিশু সজিব বড় ছনখোলা তালিবুল কুরআন নূরানী মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফাঁসিয়াখালী ইউনিয়নে কালবৈশাখীর বা ঝড়বৃষ্টির সময় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে। ২ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় যাওয়ার পথে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান স্কুলদপ্তরি মং প্রু মারমা।

অন্যদিকে, একই সময়ে ৫ নম্বর ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে আহত হয় শিশু মোহাম্মদ সজিব। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই জামিল আহমেদ জানান, বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একই দিনে একই ইউনিয়নে বজ্রপাতে দুই ব্যক্তির এমন আকস্মিক প্রাণহানিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের পাশাপাশি চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728