নাহিদ হাসান শান্ত, বিশেষ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাপাসিয়া উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। এর মধ্যে কাপাসিয়া সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আজিজুর রহমান বাবুল, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিনরাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এর মধ্যে এডভোকেট আজিজুর রহমান বাবুল তার নির্বাচনী এলাকা, নারায়ণপুর বাজারে,জামিরারচরে,রাউৎকোনায়,পাবুর,বলখেলাবাজারে,বরুন,বর্জুনা,খোদা দিয়া,রায়নন্দা,জুনিয়া,শাফাইশ্রী ও কাপাসিয়া বাজারস্থ এলাকাসহ ইউনিয়নের ওয়ার্ড গুলোর বিভিন্ন গ্রাম-মহল্লায় ও হাটে-মাঠে-ঘাটে দলীয় কর্মী এবং সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর সন্ধ্যায় ইউনিয়নের কাপাসিয়া নারায়ণপুর এলাকায় পথসভার কাজ শেষে, কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাপাসিয়া বাজার এলাকার যুব সমাজের উদ্যোগে "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্যসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এডভোকেট আজিজুর রহমান বাবুল অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার বার্তা নিয়ে নির্বাচনী বক্তব্য ও নির্বাচন পরবর্তী কার্যক্রম তুলে ধরেন।
গণসংযোগে প্রার্থীরা নির্বাচনী ইস্তেহারে বলেন,দুর্নীতি ও অনিয়মমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন।
সড়ক, ব্রিজ, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা।
শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক সেবার উন্নয়ন ও আধুনিকায়ন করা।
কৃষি, কর্মসংস্থান ও যুব সমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া।
সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন করা।
সকলের জন্য নিরাপদ, সুন্দর ও আধুনিক ইউনিয়ন ঘরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এডভোকেট আজিজুর রহমান বাবুল গনমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে বলেছেন, কাপাসিয়া উপজেলাবাসী আমরা দলীয় সরকারের নির্দেশে ও আদেশ মোতাবেক, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আ,স,ম হান্নান শাহ র' সুযোগ্য উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নান এর দিক নির্দেশনায় স্থানীয় সরকার নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিয়ন বাসীকে তাদের সেবক হিসেবে যোগ্য ব্যক্তিকে-ই নির্বাচিত করবো ইনশাল্লাহ।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..