বাসর বিলাস -
---------------
___আবদুল লতিফ জনি
------- ------------
আমার হৃদয় ভাঙ্গলো শুধু ভালোবাসার ছলে-
তোমার দেওয়া স্বপ্নগুলো ভিজলো চোখের জলে।
দূর আকাশে দৃষ্টি যেনো খোঁজে চাঁদের আলো-
ব্যথার প্রদীপ যতই জ্বালাও বাসবো তোমায় ভালো।
কথা দিয়েও ভাঙ্গলে শপথ গড়তে নিজের ঘর-
মনের ঘরে বাসর সাজাও করলে আমায় পর।
সকাল, দুপুর, সন্ধ্যা বেলা তোমার অভিসার-
রূপের চমক বাড়াও চোখে জাগাও সুধা কার ?।
কয়লা ধুলে ময়লা যাবে এই আশাতে ভুল-
রাত্রি শেষে দেখবে জেগে হৃদয় ভাঙ্গা কূল।
হৃদয় দিয়ে ডাকছি তোমায় খুলতে মনের দ্বার-
প্রেম শিখরে রাখবো তোমায় করছি অঙ্গীকার।
ভ্রমর খোঁজে ফুলের মধু, প্রেমিক খুঁজে মন-
স্বপ্ন ঘরে বাসর বিলাস জাগায় সারাক্ষন।
ওগো আমার প্রান পূঁজারী আমায় কথা দাও-
আসবে ফিরে মনের তীরে বাইবে প্রেমের নাও।
মনের দু:খ বইতে নারি সইতে নারি ব্যথা-
তোমার তরে সবই পারি মরতে পারি সেথা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..