জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
দৈনিক প্রথম বাংলা
সোমবার
২ নভেম্বর, ২০২৬
www.dailyprothombangla.com
|
www.facebook.com/dailyprothombangla
|
dailyprothombangla@gmail.com

নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নাগেশ্বরীতে ধর্ষণ মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের নাগেশ্বরীতে আপন চাচা কর্তৃক ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা এলাকায় এক প্রতিবাদ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এলাকার সর্বস্তরের নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন হেকমত আলী, আব্দুস ছালাম, সোহরাব আলী, সুরতভান বেগম ও লাভলী বেগমসহ অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২৫ অক্টোবর কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি জালাল উদ্দীনকে এখনও গ্রেপ্তার করা হয়নি। তাঁরা অবিলম্বে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লম্পট জালাল উদ্দীনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, গত ২৫ অক্টোবর নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা (মাদার পাড়া) গ্রামের মৃত মহর আলী শেখের ছেলে জালাল উদ্দীন (৫৫) তাঁর আপন ছোট ভাই আলতার হোসেনের মেয়ে আশা মনিকে (১৮) বাড়িতে কেউ না থাকার সুযোগে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতা আশা মনি বাদী হয়ে ওই দিনই নাগেশ্বরী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ২৫, তারিখ: ২৫/১০/২০২৬ ইং)।