জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
দৈনিক প্রথম বাংলা
মঙ্গলবার
৩ নভেম্বর, ২০২৬
www.dailyprothombangla.com
|
www.facebook.com/dailyprothombangla
|
dailyprothombangla@gmail.com

কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী গুরুতর আহত, স্ত্রীর ওপর হামলার অভিযোগ

কাপাসিয়ায় প্রতিপক্ষের হামলায় স্বামী গুরুতর আহত, স্ত্রীর ওপর হামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি, নাহিদ হাসান শান্ত:গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের চকবড়হর গ্রামে পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ সময় বাধা দিতে গেলে এক গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রনিনা খাতুন বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সাথে বিবাদীদের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও শত্রুতা চলে আসছিল। এর জের ধরে গত ২৮ অক্টোবর ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ১০টায় চকবড়হর গ্রামে ভুক্তভোগীর বসতবাড়ির উত্তর পার্শ্বে চায়ের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা অকারণে গালিগালাজ করলে প্রতিবাদ করায় ১নং বিবাদীর ছেলে সফিকসহ (অন্যান্য সহযোগীদের) নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এ সময় ধারালো দা দিয়ে কোপ মেরে স্বামীর ডান হাত গুরুতর জখম করা হয় এবং লোহার রডের আঘাতে তাঁর সামনের দাঁত ভেঙে ফেলা হয়। এছাড়া বাদীকে মারধর, পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া এবং গলায় থাকা ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত স্বামীকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।