জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
দৈনিক প্রথম বাংলা
সোমবার
২ নভেম্বর, ২০২৬
www.dailyprothombangla.com
|
www.facebook.com/dailyprothombangla
|
dailyprothombangla@gmail.com

কাপাসিয়ার সাংবাদিক তপন বিশ্বাসের মায়ের জীবন বাঁচাতে জরুরি 'বি নেগেটিভ' রক্ত প্রয়োজন

কাপাসিয়ার সাংবাদিক তপন বিশ্বাসের মায়ের জীবন বাঁচাতে জরুরি 'বি নেগেটিভ' রক্ত প্রয়োজন
বিশেষ প্রতিনিধি, নাহিদ হাসান শান্ত:গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান ও সাংবাদিক তপন কুমার বিশ্বাসের মা গুরুতর অসুস্থ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
​তাঁর চিকিৎসায় জরুরি ভিত্তিতে এক ব্যাগ ‘বি নেগেটিভ’ (B-) রক্তের প্রয়োজন। রক্ত পাওয়া না গেলে তাঁর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
​পরিবারের পক্ষ থেকে মুমূর্ষু মায়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দয়াশীল ও রক্তদাতা ভাইদের প্রতি আকুল আবেদন জানানো হয়েছে। একটু মানবিক সহায়তা ও রক্তের এক ব্যাগ হতে পারে একজন মায়ের জীবন বাঁচানোর একমাত্র মাধ্যম।
​যোগাযোগের ঠিকানা:
জরুরিভাবে রক্ত দিতে ইচ্ছুক বা কোনো হৃদয়বান ব্যক্তি নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে—
​মোবাইল নম্বর: ০১৭৬০৩৩২২২৫
​যোগাযোগকারী: তপন কুমার বিশ্বাস
​ঠিকানা: কাপাসিয়া, গাজীপুর।
​আল্লাহর ওয়াস্তে আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে একজন মা। দয়া করে খবরটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন।