নাহিদ হাসান শান্ত, বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাপাসিয়া উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ তুঙ্গে উঠেছে। এর মধ্যে কাপাসিয়া উপজেলার ৭ নং কড়িহাতা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এডভোকেট তোফাজ্জল হোসাইন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিনরাত অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তার নির্বাচনী এলাকা কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব,ত্রীমোহনীবাজার মেরুয়া,কড়িহাতা, বাজার,রামপুর,পিরিজপুর,সহ এলাকার হাটবাজারে, এবং এলাকাসহ ইউনিয়নের ওয়ার্ডের বিভিন্ন হাটে-মাঠে-ঘাটে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকার যুব সমাজের উদ্যোগে "মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক শ্লোগান দিয়ে পথসভায় কার্যক্রম পরিচালনা করেন।
উক্ত পদসভায় ইউনিয়ন বিএনপির সদস্যসহ স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এডভোকেট তোফাজ্জল হোসাইন অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং মাদকমুক্ত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার বার্তা নিয়ে নির্বাচনী বক্তব্য ও নির্বাচন পরবর্তী কার্যক্রম তুলে ধরেন।
হাটে-মাঠে-ঘাটে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন।
গণসংযোগে এডভোকেট তোফাজ্জল হোসাইন বলেন, আগামী দিনের ইউনিয়ন বাসীকে,দুর্নীতি,নানা অনিয়মমুক্ত পরিবেশকরা,
সড়ক, ব্রিজ, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার,শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক সেবার উন্নয়ন ও আধুনিকায়ন করা।
কৃষি, কর্মসংস্থান ও যুব সমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়া।
সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গঠন করে,সকলের জন্য নিরাপদ, সুন্দর ও আধুনিক ইউনিয়ন ঘরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।