বাংলাদেশে
আগামী পাঁচ বছরে ১
ট্রিলিয়ন ইয়েন বা প্রায়
৬.৩৫ বিলিয়ন মার্কিন
ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এ বিনিয়োগ বাংলাদেশে
আসবে বলে এক প্রতিবেদনে
জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।
প্রতিবেদন
অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমানের মধ্যে আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে
এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশ
ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা
এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবে
গড়ে তোলা।
জাপানের
এই বিনিয়োগ বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও
জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।
একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ
অন্য অংশীদারদের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ
স্পেশাল ইকোনমিক জোন’-এ জাপানি
কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই করেছে জাপান।